বড়াইগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত, আহত একজন!
- আপডেট সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত, আহত একজন!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় মোজাম্মেল হোসেন মোজা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এসময় মিজান নামে ভ্যানের এক যাত্রী আহত হয়। বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার আগ্রান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হোসেন বড়াইগ্রামের পরকোল গ্রামের মৃত শাহাদাত আলী ছেলে। আহত মিজান (৩০) উপজেলার নুরদহ এলাকার আহমেদ আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলিমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মোজাম্মেল হোসেন ভ্যান নিয়ে আগ্রান এলাকার ফিডার রোড থেকে আগ্রাণ স্কুলের দিকে যাচ্ছিলেন। এসময় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজাম্মেল হোসেন মারা যান। এসময় ভ্যানের যাত্রী মিজান গুরুতর আহত হন। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহত মিজানকে উদ্ধার করে বডাইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ভ্যানচালক মোজাম্মেল হোসেনের মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা করছে।




















