প্রবীণ শিক্ষক সৈয়দ মুহম্মদ নাসিহ মারা গেছেন!
- আপডেট সময় : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ১৯০ বার পড়া হয়েছে

প্রবীণ শিক্ষক সৈয়দ মুহম্মদ নাসিহ মারা গেছেন!
নাটোর প্রতিনিধিঃ
প্রবীণ শিক্ষক সৈয়দ মুহম্মদ নাসিহ মারা গেছেন! নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শহরের আলাইপুর এলাকার বাসিন্দা সৈয়দ মুহম্মদ নাসিহ ওরফে নাসির স্যার ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন)।
শুক্রবার বিকেল ৫ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধ্যক্ষজনিত রোগে তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মরহুম সৈয়দ মোহম্মদ নাসিহ তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন।
তিনি স্ত্রী,৬ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য সজন ও গুনগ্রাহী রেখে যান। শনিবার সকাল ৯টায় কেন্দ্রিয় ঈদগাহ মাঠে (সাবেক কাচারী মাঠ) মরহুমের জানাজার নামাজ শেষে গাড়িখানা কেন্দ্রিয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

















