প্রধানমন্ত্রীর জন্মদিনে শাহজাদপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ!
- আপডেট সময় : ০৫:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর জন্মদিনে শাহজাদপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাহজাদপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ! সিরাজগঞ্জের শাহজাদপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের উপকার প্রাপ্ত মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং বিকেলে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে.এম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাভলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শেষে আশ্রয়ন প্রকল্প ঘুড়ে সুবিধাভোগিদের সাথে কথা বলেন অতিথিরা।
পরে বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাভলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।




















