ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

পূনরায় রোপণ করা হলো কৃষি অধিদপ্তরের তালগাছ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

রাণীনগরের খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূনরায় রোপণ করা হলো কৃষি অধিদপ্তরের তালগাছ!

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
পূনরায় রোপণ করা হলো কৃষি অধিদপ্তরের তালগাছ! নওগাঁর রাণীনগরে সড়ক ও জনপথ বিভাগের ‘রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ‘ আঞ্চলিক মহাসড়কের পাকা অংশ ঘেঁষে রোপণ করা তালগাছগুলো অপসারণ করে পুনরায় রোপণ করা হয়েছে। রাণীনগর উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে অপরিকল্পীত ও নিয়ম বহির্ভুতভাবে সড়ক ও জনপদ বিভাগকে না জানিয়ে সড়কের পাকা অংশ ঘেঁষে গাছগুলো রোপন করা হয়েছিল।

গাছ রোপনে ভবিষ্যতে একদিকে যেমন গাছের ডালপালা বিস্তারে সড়ক সংকুচিত হয়ে দূর্ঘটনার বড় ধরনের আশংকা করা হচ্ছিল, অন্যদিকে সড়ক প্রসস্তকরণে চরম বাধার সম্মখিন হতে হবে এবং গাছ কেটে সড়ক প্রসস্ত করলে সরকারের উদ্দেশ্য ভেস্তে যাবে এমন অভিযোগ উঠলে স্থানীয় ও জাতীয় এবং বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশ হয়। এতে সংশ্লিষ্ঠদের নজরে আসায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে গাছগুলো অপসারণ করে নিরাপদ দুরুত্ব বজায় রেখে পুনরায় রোপণ করা হয়েছে। তবে প্রদর্শনীর রোপনকৃত গাছগুলোর ব্যয় বরাদ্দের পরিমান জানাতে অসীকৃতি জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। অবশ্য জেলা কৃষি কর্মকর্তা বলেছেন, সংশ্লিষ্ঠ প্রকল্প অফিস থেকে গাছগুলো কিনে দিয়েছে,কৃষি অফিসার শুধু রোপন করেছে।

জানাযায়,আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের দুই ধারে তালগাছ রোপণ করা হয়। রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ১১জুন আনুষ্ঠানিকভাবে সড়ক ও জনপথ বিভাগের রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালীগ্রাম ডাকাহার নলপুকুরের মোড়ের অদুর থেকে সড়কের দুই ধারে চারশত পিস তালগাছ রোপনের উদ্বোধন করা হয়। এতে স্থানীয়রা অভিযোগ তোলেন, গাছগুলো সম্পন্ন অপরিকল্পীতভাবে রোপন করা হয়েছে। কোথাও সড়কের পাকা অংশ থেকে দেড় ফিট আবার কোথাও দুই/তিন ফিট দুরত্বে রাপন করা হয়েছে। এতে গাছগুলো ধীরে ধীরে যত বড় হবে গাছের ডালগুলোও তত দ্রুত সড়কের পাকা অংশের মধ্যে ছড়িয়ে পরবে। ফলে পাকা সড়ক সংকুচিত হয়ে চলাচলে চরম বাধার সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটবে। এছাড়া সড়কটি কখনো প্রসস্ত করার প্রয়োজন দেখা দিলে গাছ কেটে প্রসস্ত করতে হবে। ফলে প্রকল্পের উদ্দেশ্য চরমভাবে ভেস্তে যাবে। তাই দ্রুত গাছগুলো অপসারণ করে পাকা অংশ থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে পূনরায় রোপনের দাবি জানানো হয়। বিষয়টি নিয়ে জাতীয় এবং স্থানীয় ও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে নজরে আসে সংশ্লিষ্ঠদের। এর পর গাছগুলো অপসারণ করে নিরাপদ দুরুত্ব বজায় রেখে পুনরায় রোপণ করা হয়েছে।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরে আলম বলেন,রাণীনগর কৃষি অধিদপ্তর আমাদের না জানিয়েই অপরিকল্পীতভাবে পাকা অংশ ঘেঁষে তালগাছগুলো রোপণ করেছিল। পরে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে আমাদের নজরে আসে। এরপর নির্বাহী প্রকৌশলীর নির্দেশে গত বুধবার ও বৃহস্পতিবার আমরা গাছগুলো অপসারণ করে পাকা অংশ থেকে নিরাপদ দুরুত্ব বজায় রেখে পুনরায় রোপণ করেছি।
প্রদর্শনীর তালগাছ রোপনে ব্যয় বরাদ্দের পরিমান জানতে চাইলে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন বলেন,আপনি এটা আমার কাছে জানতে পারেননা। প্রদর্শনীতে ব্যয় বরাদ্দ যেভাবে আছে সরকারী বিধিমালা অনুসারে সেভাবেই খরচপাতি করা হয়েছে।

নওগাঁ জেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,সড়ক ও জনপদ বিভাগের রাস্তা বাদ দিয়ে কৃষক কাজ করে এরকম মেঠোপথে বা শাখা সড়কে তালগাছগুলো রোপনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে। কিন্তু পরিকল্পনায় ভুল করে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা সড়ক ও জনপথ বিভাগের সড়কে গাছগুলো রোপন করেছেন। তালগাছ রোপনে ব্যয় বরাদ্দের পরিমান জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ঠ প্রকল্প অফিস থেকে গাছ কিনে আমাদের সরবরাহ করেছেন, আমরা শুধু গাছগুলো রোপণ করেছি। তবে কি পরিমান ব্যয় বরাদ্দ রয়েছে তা এ সংশ্লিষ্ঠ প্রকল্প কর্মকর্তা বলতে পারবেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূনরায় রোপণ করা হলো কৃষি অধিদপ্তরের তালগাছ!

আপডেট সময় : ০৬:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩