ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

পুঠিয়ায় ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ২০৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার ২

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
পুঠিয়ায় ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার ২।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাড়রা এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাড়রা এলাকার আব্দুল লতিবের ছেলে সুজন (৩৩) ও বশির আহম্মেদ (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে পুঠিয়া থানাধীন ভাড়রা গ্রামের পলাতক আসামি মৃত আলাউদ্দিনের ছেলে রুবেল (৩৩) এর মালিকাধীন চার কক্ষ বিশিষ্ট একতলা দালান বাড়িতে গোপনে নির্মিত ভেজাল প্রসাধনীর কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনা করে ১২ কার্টুনে ৫৭৬ পিচ ভেজাল লতা হারবাল ক্রিম, ২ হাজার পিচ লতা হারবাল এর খালি কাগজের মোড়ক, ভেজাল লতা হারবাল ক্রিম তৈরির কমলা, হলুদ ও সাদা রংয়ের পাউডার জাতীয় কেমিক্যাল, সাদা দানাদার ৩০ কেজি উপকরণ ও ১৫ লিটার তরল কেমিক্যাল, ভেজাল ক্রিম তৈরির স্টিলের ২টি মেশিন, ২টি ড্রিল মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, ২টি ক্লিপ টাইট মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার, স্টিলের ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাতিলসহ সর্বমোট ৩ লক্ষ ৩৫ হাজার ৮০০ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, দীর্ঘদিন যাবৎ গোপনে ভেজাল প্রসাধনী ক্রিম তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। এ বিষয়ে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২