ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

পিকআপভ্যানের ডিমের খাঁচায় মিলল ৬০ কেজি গাঁজা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে ৬০ কেজি গাঁজাসহ আটক দুই

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিকআপভ্যানের ডিমের খাঁচায় মিলল ৬০ কেজি গাঁজা!

নিজস্ব প্রতিবেদক:
পিকআপভ্যানের ডিমের খাঁচায় মিলল ৬০ কেজি গাঁজা! রাজশাহীতে ডিম বহনকারী একটি পিকআপভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কাটাখালী এলাকায় পিকআপ ভ্যানটি তল্লাশি করা হয়। ওই বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- আবু হোসেন ও আহসান হাবিব। তাদের দুইজনের বাড়ি কুড়িগ্রমে।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল আগে থেকে কাটাকালী এলাকার সোহেল রানার চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। ভোর সাড়ে ৫টার দিকে ডিম বহনকারী একটি পিকআপভ্যান এলে সেটি থামানোর পর তাতে তল্লাশি চালানো হয়। এ সময় দেখা যায় ওপরে সুকৌশলে ডিমের খাঁচা সাজানো রয়েছে। আর তাতে ডিমও রাখা আছে। তবে নিচে প্লাস্টিকের প্যাকেট করে রাখা আছে বিপুল পরিমাণ গাঁজা। মোট ৯শ’টি ডিমের নিচে লুকিয়ে রাখা ছিল ৬০ কেজি গাঁজা।
ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রতিদিন তল্লাশির সময় খাদ্য পণ্য বহনকারী গাড়িগুলোকে আইন-শৃঙ্খলাবাহিনী সাধারণত খুব দ্রুতই ছেড়ে দেয়। তাই মাদক ব্যবসায়ীরা এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিকআপভ্যানের ডিমের খাঁচায় মিলল ৬০ কেজি গাঁজা!

আপডেট সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩