ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু

পবায় মাটিবাহি ট্রাক্টর-বাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবায় মাটিবাহি ট্রাক্টর-বাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
পবায় মাটিবাহি ট্রাক্টর-বাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৩। রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা উপজেলার মদনহাটি এলাকায় আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আব্দুল মান্নান (৪৮)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশুকন্যা।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়।

এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের কন্যাশিশু ঘটনাস্থলেই মারা গেছে। তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা মারা গেছেন ও বাবা চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন নগরীর পবা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় মাটিবাহি ট্রাক্টর-বাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আপডেট সময় : ০৭:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২