ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

পদ্মা সেতুতে চলাচলের প্রথম দিনেই ঝোড়ে গেলো দুটি প্রাণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২ ১৯২ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত দুই যুবক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা সেতুতে চলাচলের প্রথম দিনেই ঝোড়ে গেলো দুটি প্রাণ!

নিউজ ডেস্কঃ
পদ্মা সেতুতে চলাচলের প্রথম দিনেই ঝোড়ে গেলো দুটি প্রাণ! চলাচলের প্রথম দিনে পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।

রবিবার (২৬ জুন) রাতে দুর্ঘটনার পর তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, ঢাকার নবাবগঞ্জ এলাকার মোটরসাইকেল মেকানিক আলমগীর (২৫) ও তার বন্ধু ফজলু (২৪)।

নিহতদের বন্ধু জয়দেব জানান, পদ্মা সেতু খুলে দেয়ায় রোববার রাতে তারা তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু ঘুরতে যান সেখানে। অপর দুই বন্ধুসহ তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আলমগীর ও ফজলু তাদের পেছনের মোটরসাইকেলে ছিলেন। কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুই বন্ধুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফজলু ও আলমগীরকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকার বাসিন্দা এবং বিদেশ ফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকতেন বলেও জানান জয়দেব।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে মারাত্মক আহত হয়ে রক্তাত্ত অবস্থায় দুজন পদ্মা সেতুর ওপর পড়ে আছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মা সেতুতে চলাচলের প্রথম দিনেই ঝোড়ে গেলো দুটি প্রাণ!

আপডেট সময় : ০৭:১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২