ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

পঞ্চগড়ে সীমান্তে পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়।
  • আপডেট সময় : ১২:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৭০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সীমান্তে পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার

আটোয়ারীর সোনাপাতিলা সীমান্তে এনএসআই ও বিজিবির যৌথ অভিযান, অভিযুক্তরা পলাতক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সদস্যরা জানান, সোমবার দুপুরে সোনাপাতিলা সীমান্তের পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির পূর্ব পাশে একটি খড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে সীমান্তে পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট সময় : ১২:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫