ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৭৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা

পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন টি ট্রাকের চালককে এক হাজার তিনশত টাকা জরিমানা আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ছয় টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এছাড়া গাড়ির চাকা ও বডি পরিষ্কার না করে নির্মাণ সামগ্রী পরিবহনের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে এক ট্রাকের চালককে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টীকার সাঁটানো হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা

আপডেট সময় : ০২:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫