ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের সং’ঘর্ষ, আহত ৭

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের সং’ঘর্ষ, আহত ৭

ব্যানার ছেঁড়া ও শোডাউন ঘিরে উত্তেজনা, এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে  সময়ে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষ প্রতীকের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষে শোডাউন করে ফেরার পথে বিএনপি নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে একজন নারীসহ কয়েকজন আহত হন। আহত তিনজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পরদিন দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এবং ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মো. কায়েস ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের সং’ঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬