ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী দুলুর মনোনয়নপত্র দাখিল

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৪৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী দুলুর মনোনয়নপত্র দাখিল

ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিপুল বিজয়ের আশাবাদ ব্যক্ত করলেন অ্যাডভোকেট দুলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট দুলু বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।”

তিনি আরও বলেন, জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনে রূপ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নাটোর জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী দুলুর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৩:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫