ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

নাটোরে বাস, অটোরিক্সা ও বাইকের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৩৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বাস, অটোরিক্সা ও বাইকের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নাটোরে বিআরটিসি বাস, অটোরিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল’র ভগ্নিপতি বুড়া চৌধুরীর ভাই মোটর সাইকেলের চালক মজনু চৌধুরী (৭১) নিহত হয়েছেন। এসময় দইর উদ্দিন (৩৮) ও আব্দুল মজিদ (৬৫) নামে আরও দুইজন আহত হয়। রোববার (২৩ জুন) দুপুর ১টার দিকে শহরতলির দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মজনু চৌধুরী শহরের হাজরা নাটোর এলাকার বাসিন্দা ও নাটাের পৌরসভার প্রয়াত সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম খান চৌধুরী ওরফে হুরুম চৌধুরীর ছেলে। আহত দইর উদ্দিন পাবনা জেলার দাশুরিয়া এলাকার লোকমান হোসেনের ছেলে এবং আব্দুল মজিদ নাটোরের সিংড়ার জয়তুন মুন্সির ছেলে বলে জানা গেছে।

নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরতলীর নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় একটি বিআরটিসি বাসের সাথে অটোরিক্সার সংঘর্ষ হলে অটোরিক্সাটি ছিটকে মোটর সাইকেলের সাথে ধাক্কা খায়। এতে মোটর সাইকেল চালক মজনু চৌধুরী, অটোরিক্সার যাত্রী দইর উদ্দিন ও আব্দুল মজিদ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মজনু চৌধুরীকে মৃত ঘোষনা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বাস, অটোরিক্সা ও বাইকের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট সময় : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪