ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

নাটোরে ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রী বৈশাখীর মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৬১৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রী বৈশাখীর মরদেহ উদ্ধার!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ

নাটোর শহর এলাকার একটি ছাত্রী নিবাস থেকে নুসরাত জাহান মারিয়া বৈশাখী নামে ১৮ বছর বয়সী এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। শনিবার ৩০ মার্চ রাত ১১ টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাসের তিন তলার একটি কক্ষ থেকে বৈশাখীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তৃতীয় তলার ওই কক্ষে নুসরাত জাহান মারিয়া বৈশাখী একাই থাকতেন বলে জানান নিবাসের মালিক। হাফসা ছাত্রী নিবাসটি নাটোর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নুর বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থী নুসরাত জাহান বৈশাখী নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রফিকুল মৃধার মেয়ে। সে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৈশাখী জেলা ব্যাডমিন্টন দলের একজন খেলোয়াড়ও ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও শিক্ষার্থী সুত্রে জানা যায়, শহরের উত্তর বড়গাছা এলাকায় হাফসা ছাত্রী নিবাসের তিন তলার একটি কক্ষে নুসরাত জাহান মারিয়া বৈশাখী একাই থাকতেন। শনিবার সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর কক্ষের দরজা বন্ধ ছিল। তার কোনো সাড়া শব্দ না পেয়ে রাত ৯ টার দিকে ওই কক্ষের দরজায় গিয়ে ডাকাডাকি করেন সহপাঠীরা। এরপরও তার সাড়া শব্দ না পেয়ে মেস সুপার বিষয়টি ছাত্রী নিবাসের মালিক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নুকে জানান। হাবিবুর রহমান চুন্নু জানান, তাকে বিষয়টি জানার সাথে সাথেই তিনি নিবাসে আসেন এবং তপ্রথমে ওই শিক্ষার্থীর পরিবারকে জানান। এরপর তিনি নাটোর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজার লক ভেঙে মরদেহ উদ্ধার করেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা বন্ধ থাকতে দেখেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা খোলা হয়। বৈশাখীর মৃতদেহ তার ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ওসি আরো জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতেই সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রী বৈশাখীর মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ০২:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪