ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নলডাঙ্গায় দুটি মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে

মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় দুটি মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত!

নলডাঙ্গায় (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় দুটি মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত! নাটোরের নলডাঙ্গায় দু’টি মোটরসাইকেল ও সিএনজি (ত্রি-হুইলার) মুখোুমখি সংঘর্ষে মোঃ নাইম হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বিলাশ (১৭) ও তানভির (১৯) নামে অপর দুই জন ।
শনিবার (১৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন উপজেলার বাঙ্গালখলসী গ্রামের মোঃ বাবুর ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেলা প্রায় ১১ টার দিকে নাইম ও তানভির মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে পীরগাছার দিকে যাচ্ছিল। পথে নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির (ত্রি-হুইলার) সাথে মোটরসাইকেলের মুখোুমখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম হয়ে নাইম ঘটনাস্থলেই মারা যায়। এসময় আরো একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী তানভির এবং একই সঙ্গে অন্য মোটরসাইকেলের আরোহী বিলাশ আহত হয়। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তনের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিএনজি চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় দুটি মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত!

আপডেট সময় : ১২:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২