ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে আলোচনা

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে আলোচনা

ঈদ উপলক্ষে চাল বিতরণের সময় বস্তায় পুরনো স্লোগান দেখে মিশ্র প্রতিক্রিয়া; তদন্তের দাবি স্থানীয় নেতাদের

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান লেখা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য আনা ভিজিএফের চালের কয়েকটি বস্তায় এ স্লোগান দেখা যায়।

চাল বিতরণের সময় বস্তাগুলোর ওপর লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানটি উপস্থিত সবার নজরে আসে।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সরকার অসহায় পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয়। বিতরণের সময় কয়েকটি চালের বস্তায় উল্লিখিত স্লোগানটি দেখা গেলে স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি ত্রাণের চালের বস্তায় এমন স্লোগান দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জ্বল হোসেন ও নলডাঙ্গা পৌর জাসাস কমিটির আহ্বায়ক শাহিন মোল্লা বলেন, “শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। তারপরও সরকারি চালের বস্তায় কেন তার নামের স্লোগান থাকবে?” তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নলডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. সাগর মন্ডল বলেন, “চালের বস্তাগুলো খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে আলোচনা

আপডেট সময় : ০২:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬