ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নতুন বছরের প্রত্যাশা নিয়ে রাজশাহীতে পহেলা বৈশাখ উদযাপন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে পহেলা বৈশাখ উদযাপন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছরের প্রত্যাশা নিয়ে রাজশাহীতে পহেলা বৈশাখ উদযাপন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
নতুন বছরের প্রত্যাশা নিয়ে রাজশাহীতে পহেলা বৈশাখ উদযাপন! বিগত বছরের সব অপ্রাপ্তি আর গ্লানি মুছে দিয়ে জীর্ণ ও পুরাতনকে বিদায় জানিয়ে। নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখার প্রত্যাশা নিয়ে রাজশাহীতে বাংলা নববর্ষকে বরন করা হলো। শুক্রবার (১৪ এপ্রিল) নানা কর্মসূচির মধ্যদিয়ে বর্ণিল আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারু কলা বিভাগও নানা কর্মসূচি পালন করে।
বর্ষবরণ উপলক্ষ্যে সকাল দশটায় সিএন্ডবি মোড় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমি চত্বরে সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুুুদ হোসেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির ঐতিহ্য হলো পহেলা বৈশাখ। এ জাতি যত দিন বেঁচে থাকবে, তত দিন এই ঐতিহ্য বেঁচে থাকবে। এ দিবসটি উদ্যাপনের মাধ্যমে নতুন প্রজন্ম বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য সর্ম্পকে জানবে এবং লালন করবে। পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের মেলা। এর মাধ্যমে জাতীয় জীবনে নতুন নতুন আনন্দ আসবে এবং বাঙালি জাতির সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে বলে তাঁরা কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশু শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, রাজশাহী সরকারী মহিলা কলেজ, চারুকলা মহা বিদ্যালয়ের উদ্যোগেও নববর্ষ বরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন বছরের প্রত্যাশা নিয়ে রাজশাহীতে পহেলা বৈশাখ উদযাপন!

আপডেট সময় : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩