ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ বাগাতিপাড়ায় বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

ধামইরহাটে ইএসডিও’র উদ্যোগে চিত্রাঙ্কন ও বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রতিযোগিতা

নুর সাঈদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামইরহাটে ইএসডিও’র উদ্যোগে চিত্রাঙ্কন ও বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রতিযোগিতা

পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, হস্তশিল্প কর্মসূচি ও পুরস্কার বিতরণ—৭০ শিক্ষার্থীকে পুরস্কৃত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বর্জ্য থেকে সম্পদ তৈরির কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় সোমবার (১৮ নভেম্বর) বেড়ীতলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।

কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়ীতলা একাডেমীর প্রধান শিক্ষক রিক্তা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ অনিক সিদ্দিকী দুখু, ইউপি সদস্যা মোছাঃ আম্বিয়া খাতুন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং ইএসডিও’র সিনিয়র অফিসার মোছাঃ পারভীন সুলতানা।

অতিথিরা এ আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন। প্রধান শিক্ষক রিক্তা সরকার বলেন,
“এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।”

কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন ও ব্যবহৃত প্লাস্টিক ও কাগজ দিয়ে হস্তশিল্প তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে ১ম, ২য় ও ৩য় ছাড়াও মোট ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে ইএসডিও’র উদ্যোগে চিত্রাঙ্কন ও বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রতিযোগিতা

আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫