ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮ রাজশাহীতে হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, অ/স্ত্র উদ্ধার রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু মাদক ও চোরাচালান রোধে কঠোর বার্তা: গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে কিছু লোক কাজ করছে: মির্জা ফখরুল

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে কিছু লোক কাজ করছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি মহাসচিবের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। চারদিকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, নানান ধরনের আন্দোলন দেখা যাচ্ছে। এসবের পেছনে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক গোপনে কাজ করছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, “এ অবস্থায় আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, যাতে আমরা অন্ধকারের দিকে না চলে যাই। নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। অনৈক্য সৃষ্টি হলে তার সুযোগ নেবে অপশক্তি।”

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, “নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে। কেউ যেন এই নির্বাচন ভণ্ডুল করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

আলেম সমাজের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ও এর নেতৃত্বকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। “এই দেশে আমরা ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ—কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না। এটা আমরা নিশ্চিত করতে চাই।”

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, “দীর্ঘ ছয় বছর পর তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে কিছু লোক কাজ করছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫