ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

দেবীগঞ্জে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৮৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত মূল্য নেয়া, ক্লিনিক পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ নানা ও নিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা। এসময় জরিমানা অর্থ নগদ প্রদান করেন ক্লিনিক কর্তৃপক্ষ।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা শহর ও কালীগঞ্জ বাজারের বেশকিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য না মেনে নিজেদের মনমত স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ করে। অতিরিক্ত মূল্য নিয়ে মানুষের সাথে এক ধরনের প্রতারণা করছিল এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলছিল এসব প্রতিষ্ঠান। পরে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা।

এসময় দেবীগঞ্জ উপজেলা শহরের বোডিং পাড়া এলাকার মুম ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়

এদিকে, দেবীগঞ্জ শহরের স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘনের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, দেবীগঞ্জ শহরের সাফিয়া ডায়াগনস্টিক এন্ড হেলথ সেন্টার প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা, অতিরিক্ত মূল্য নিয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ বাজারে লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত মূল্য নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক অনার্স এ্যাসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্য পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়া, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ একাধিক অনিয়ম আমরা লক্ষ্য করেছি। তবে আমরা প্রাথমিকভাবে তাদেরকে জরিমানা করে সতর্ক করেছি। যদি তারা একই অপরাধ আবারও করে তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে আগামীতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫