ঠাকুরগাঁওয়ে মদের বোতলসহ আ’লীগ নেতা আটক!
- আপডেট সময় : ০৮:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে মদের বোতলসহ আ’লীগ নেতা আটক!
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মদের বোতলসহ আ’লীগ নেতা আটক! ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই বোতল দেশীয় মদসহ তাজুল ইসলাম (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজার (এমপি মোড়) থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত তাজুল ইসলাম ওই ইউনিয়নের মৃত আব্দুল আলিম মাষ্টারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে রয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন রুহিয়া পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু। তবে কোন পদে দায়িত্বে রয়েছেন এমন প্রশ্ন করলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, অভিযুক্ত তাজুল ইসলাম রামনাথ বাজার এলাকায় মাদক বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করা হলে দুই লিটারের দু’টা দেশীয় মদের বোতল পাওয়া যায়। এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ২ তারিখ ১৫/০৩/২৩ খ্রিঃ।




















