ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ নি/হ/ত ৩
- আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ নি/হ/ত ৩
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগষ্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫)ও সপ্তম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার (১৪) তারা দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। এ সময় হঠাৎ আঁকাশে বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।অপর দিকে ধান নিড়ানির সময় হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের পশ্চিম কলেজ পাড়া গ্রামের মৃত নওসাদ আলীর ছেলে আলিম (৩০)বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এবিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন,আমি বজ্রপাতে দুজন মারা যাওয়ার কথা শুনেছি তবে আমাদের থানা পুলিশের যেহেতু বাহিরে এখনো কোন কার্যক্রম চলছে না তাই ঘটনা স্থলে যাওয়া হয়নি।










