ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনেই ধানের শীষের বিজয়, জেলায় উৎসবমুখর পরিবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর জেলা সদরসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট। উল্লেখযোগ্য ব্যবধানে জয় পাওয়াকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ঠাকুরগাঁও-2 আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। তুলনামূলক কম ব্যবধানে জয় এলেও শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই রায় দেন ভোটাররা।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট। এ আসনেও স্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ তিন আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ফলাফল ঘোষণার পর ঠাকুরগাঁও শহর, পীরগঞ্জ ও রাণীশংকৈল এলাকায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা যায় সমর্থকদের। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন আসনেই বিএনপির জয় জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

আপডেট সময় : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬