ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

টেন্ডার ছাড়াই স্কুলের শ্রেণি কক্ষ ভাঙ্গার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেন্ডার ছাড়াই স্কুলের শ্রেণি কক্ষ ভাঙ্গার অভিযোগ!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
টেন্ডার ছাড়াই স্কুলের শ্রেণি কক্ষ ভাঙ্গার অভিযোগ! রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালায় একটি শ্রেণি কক্ষ টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলে আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও অভিভাবকসহ শতাধিক ব্যক্তি সোমবার (১৩ জুন) মোহনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অশিল চন্দ্র সরকার ও প্রধান শিক্ষক খন্দকার তালাত মাহমুদ প্রচার ছাড়াই গোপনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের পুরাতন টিনসেট ভবণ মাত্র ৩২ হাজার টাকায় নিলাম দেয়। নিলাম বিজ্ঞপ্তিতে আসবাবপত্র কথা উল্লেখ না থাকলেও স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক নিলাম গ্রহীতার কাছে গোপনে আসবাবপত্র বিক্রয় করে দেয়।

হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তালাত মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে আলোচনা করে একটি শ্রেণী কক্ষ টেন্ডার ছাড়াই ভাঙ্গা হয়েছে। তবে শ্রেণি কক্ষ ভাঙ্গার সামগ্রী স্কুলেই রয়েছে। বিক্রয় করার কথা সত্য নয়।

মোহনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা: রশিদা ইয়াসমিন বলেন, টেন্ডার ছাড়াই শ্রেণী কক্ষ ভেঙ্গে ফেলে আসবাবপত্র বিক্রয় করার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টেন্ডার ছাড়াই স্কুলের শ্রেণি কক্ষ ভাঙ্গার অভিযোগ!

আপডেট সময় : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২