ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

টাঙ্গাইলে ট্রেনে কা/টা পড়ে একই পরিবারের ৫ জন নি/হ/ত

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে ট্রেনে কা/টা পড়ে একই পরিবারের ৫ জন নি/হ/ত

কালিহাতীর ধলাটেঙ্গরে তেলশূন্য বাস থেকে নেমে রেললাইনে বসেছিলেন যাত্রীরা; ঘটনাস্থলেই প্রাণহানি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাঙ্গাইলে ট্রেনে কা/টা পড়ে একই পরিবারের ৫ জন নি/হ/ত

আপডেট সময় : ০২:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬