ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

জুলাই সনদের ভিত্তিতে ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে আলুপট্টি ও জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট রোড পর্যন্ত দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান একদলীয় নির্বাচনী প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও পেশীশক্তির ব্যবহার কমে আসবে। বক্তারা আরও বলেন, ভোটাররা চান তাঁদের মতাদর্শ সংসদে প্রতিফলিত হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু ও নতুন রাজনৈতিক দলগুলোরও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে- এতে গণতন্ত্রের পরিধি বাড়বে এবং সমাজের বিভিন্ন শ্রেণির কণ্ঠস্বর সংসদে প্রতিফলিত হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী।
সঞ্চালনা করেন মহানগর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫