সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত- প্রতিমন্ত্রী কে এম খালিদ!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত- প্রতিমন্ত্রী কে এম খালিদ!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত- প্রতিমন্ত্রী কে এম খালিদ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে আইভি রহমানসহ ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রক্ত । নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচারা দিয়ে উঠেছে । ২০১৪ সালে যেভাবে আগুন সন্ত্রাসের মাধমে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল ঠিক সেভাবেই আবারো সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।’
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা হেনরী ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফিরোজ আহম্মেদ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলামসহ শিক্ষক কর্মচারী ও শাহজাদপুরের সূধীবৃন্দ।




















