ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি, ফ্যামিলি ও কৃষি কার্ডের ঘোষণা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।” তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, দেশ ছেড়ে যাইনি।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান, সেই ভয় আর থাকবে না। আমরা সবাই সমান, একই দেশের নাগরিক। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, আগে রাজনীতিতে দুটি পক্ষ ছিল—নৌকা ও ধানের শীষ। এবার নৌকা নেই। রাজনৈতিক পরিস্থিতির কারণে নৌকা প্রতীক মাঠে নেই। নতুন একটি দল মাঠে এসেছে। জামায়াত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে উল্লেখ করে তিনি বলেন, “যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা লুটপাটে জড়িত ছিল, তারা আজ ভোট চাইছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি। আমরা কাজে বিশ্বাস করি।” ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড হবে মা-বোনদের শক্তি, যার মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে।

এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বীজ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

গণসংযোগকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬