ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাবিতে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১৯০ বার পড়া হয়েছে

রাবিতে ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাবিতে মানববন্ধন!

রাবি প্রতিনিধিঃ
ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাবিতে মানববন্ধন! রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মতিহার হলে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতন ও ছিনতাইয়ের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, সমস্যাটা এক অর্থে রাজনৈতিক। কিন্তু আমরা যেটাকে রাজনীতি বলি প্রকৃত অর্থে এটা রাজনীতি না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র-শিক্ষক রাজনীতি চালু আছে সেটাকে রাজনীতি বলতে আমার আপত্তি আছে। কারন যেখানে রাষ্ট্র আছে সেখানেই রাজনীতি আছে। তবে রাজনীতির একটা মৌলিক উপাদান হচ্ছে কল্যাণকামীতা। যেটা আমাদের সকলের মনে রাখা উচিত। যে ভালো চাইতে পারে না সে রাজনীতি করতে পারে না। ছাত্রলীগের একজন গুন্ডাকে আমি বলবো লালন করা হচ্ছে। কেনোনা তাদেরকে যদি লালন করা না হত তাহলে কেনো প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা এ ধরনের জঘন্য ঘটনা দেখতে হচ্ছে। যে ছেলেটিকে বলা হয়েছে তুমি যদি এটা প্রকাশ কর, তাহলে তোমাকে আবরারের মত অবস্থা ভোগ করতে হবে। সেই ছেলেটি সাহস করে এটা প্রকাশ করেছে। এই সাহস কয়জনের আছে।

‘ছাত্র অধিকার পরিষদ’ এর সভাপতি ও লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমুল ইসলাম নাইম বলেন, বর্তমান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত অপরাজনীতির চর্চা হচ্ছে এই চর্চা শুধু একটি রাজনৈতিক সংগঠন করছে সেটা হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ এখন এমন ভয়াবহ রুপ নিয়েছে যে ছাত্রলীগের হাতে ছাত্রলীগও নিরাপদ নয়। গত ১৭ আগস্ট শহীদ হবিবুর রহমান হলের এক ছাত্রলীগ নেতা তারই সহযোগীকে গলায় ছুরি ধরে টাকা ছিনতাই করে নেয়। তারপর হলের সামনের দোকান গুলো থেকেও তারা চাদাবাজি করে। আর ভাস্করের বিরুদ্ধে আপনারা তো দেখলেন সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে আবরারের মত শামসুল ইসলামকেও পিটিয়ে হত্যা করার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাতে চাই অবিলম্বে এই ধরনের অপরাধীকে অতিসত্বর ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে।

কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী মামুন হায়দার বলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল ইসলামকে নাকি তিন ঘন্টা ধরে নির্যাতন করা হয়, একজন সাধারন শিক্ষার্থীকে যদি এত দীর্ঘ সময় নির্যাতন করা হয় তাহলে সে ছেলে কথা বলার মত অবস্থায় থাকে না। এমনকি ছাত্রলীগ নেতা তাকে আবরারের ঘটানার উদাহরণ টেনে হত্যা করার হুমকিও দিয়েছিল। এই আগস্ট মাসে দাড়িয়ে গত ১০ দিন ধরে ছাত্রলীগের নিপীড়নের কথা শুনছি আর ভাবছি শিক্ষক হিসাবে কি করছি আমরা! বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র উপদেষ্টা কি করছেন এসবের দ্রুত ব্যাবস্থা নেয়া হয় না কেনো। দিনের পর দিন এই ক্যাম্পাসে এগুলো ঘটতে থাকে আর শিক্ষক হিসাবে আমি লজ্জিত। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা ততক্ষণ নিরাপদ থাকে যতক্ষণ শিক্ষার্থীরা নিরাপদ থাকে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ করবো, খুব দ্রুত এই পরিস্থিতি গুলোর প্রত্যেকটি ঘটনার যথাযথ তদন্ত করে ব্যাবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামসুল ইসলাম নামের এক আবাসিক শিক্ষার্থীকে তিনঘণ্টা আটকে রেখে মারধর করে মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা ও তার দুই সহকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাবিতে মানববন্ধন!

আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২