ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

চাটমোহর নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ!

চাটমোহর (পাবনা) প্রতিনিধঃ
পাবনার চাটমোহরে দুধের ক্যান বোঝাই করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের অমৃতকৃন্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিমি ওই গ্রামের জাইদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রীটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সহপাঠি নিহতের খবর পেয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্ধীরা।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টার দিকে কোচিং শেষ করে এক সহপাঠীর সাথে বাড়ি ফিরছিল রিমি। পথিমথ্যে অমৃতকুন্ডা মাদ্রাসা এলাকায় উল্টোদিক থেকে আসা দুধের ক্যান বোঝাই একটি করিমন গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রিমি খাতুনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিমি খাতুনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে সেন্ট রীটার্স হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ!

আপডেট সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪