ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি দোস্ত মোহাম্মদ (৫৪)। তিনি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী গ্রামের মৃত পেশকার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (চাঁপাইনবাবগঞ্জ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টাস্কফোর্স ধুলাউড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় দোস্ত মোহাম্মদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। জেলা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ১২:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬