সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে বজ্রপাতে নারীর মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে বজ্রপাতে নারীর মৃত্যু!
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম নাদিরা আক্তার (৫০)। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাদিরা গোদাগাড়ীর পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলী মেয়ে। সে বাবার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, নিহত নাদিরা গরু পালন করে জীবিকা নির্বাহ করতেন। তার গরু প্রতিদিন মাঠে বেঁধে দিয়ে আসেন। শুক্রবার বেলা ১১ টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছ হয়। এই সময় তিনি মাঠে গরু আনতে যায়। মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি বাসায় ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন মাঠে খোঁজতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন।



















