ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

গোদাগাড়ীতে প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার আমিনুল হক ও ড. এম আসাদুজ্জামানের স্মরণে আয়োজন

রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ-র সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকালে আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান এবং ব্যারিস্টার আমিনুল হকের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদের আদর্শকে বুকে নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অবিচল রয়েছি।”

বিশেষ অতিথি রেহান আসিফ আসাদ বলেন, “প্রয়াত নেতৃবৃন্দের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার পাশাপাশি রাজনৈতিক শিষ্টাচার ও জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “গোদাগাড়ী-তানোরের উন্নয়নে ব্যারিস্টার আমিনুল হক ও ড. আসাদুজ্জামানের অবদান চিরস্মরণীয়। তাদের অভাব আজ প্রতিটি পদে পদে অনুভূত হচ্ছে।”

ইফতারের আগে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৪:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬