ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

গোদাগাড়ীতে পৌর জামায়াতের বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে পৌর জামায়াতের বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি এমপি অধ্যাপক মুজিবুর রহমানের রমজানের শিক্ষা বাস্তবায়নের আহ্বান

রাজশাহীর গোদাগাড়ী পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গোদাগাড়ী উপজেলার আ ফ জি পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা-এর আমীর অধ্যাপক আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহসহ পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত। এই মাস আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা অর্জনের মাস। তিনি বলেন, রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে আল্লাহভীরু ও নৈতিকতাবান করে তোলে।

তিনি আরও বলেন, রোজা মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের গুণ সৃষ্টি করে, যা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজান মাস মানুষকে গরিব ও অসহায়দের কষ্ট উপলব্ধি করতে শেখায়। তাই এ মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি দান-সদকা, যাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রমজান মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত, নামাজ আদায় ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার প্রতি গুরুত্ব দেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে পৌর জামায়াতের বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬