ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

গোদাগাড়ীতে ই-কমার্স ওয়েবসাইট ‘সেলার বিডি ডট কম’-এর যাত্রা শুরু

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ই-কমার্স ওয়েবসাইট ‘সেলার বিডি ডট কম’-এর যাত্রা শুরু

অনলাইন কেনাকাটায় নতুন সংযোজন; স্থানীয় অর্থনীতি ও তরুণদের কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা

রাজশাহীর গোদাগাড়ীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন কেনাকাটার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি ডট কম’। সোমবার বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী উপজেলা সদরের আলম সুপার মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।

গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী ডাইংপাড়া বাজার ব্যবসায়ী সংগঠনের (বণিক সমিতি) সভাপতি আসাদুজ্জামান মিলন, গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আসরাফুজ্জামান মাসুমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্স মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। গোদাগাড়ীর মতো উপজেলায় এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। একইসঙ্গে তারা ‘সেলার বিডি ডট কম’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানসম্মত ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

‘সেলার বিডি ডট কম’-এর উদ্যোক্তা সোহেল রানা বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু করলাম। রাজশাহীসহ সারা বাংলাদেশের ক্রেতারা এখন থেকে সেলার বিডি’র মাধ্যমে অনলাইনে নিরাপদে ও বিশ্বস্ততার সঙ্গে কেনাকাটা করতে পারবেন।”

এ সময় ওয়েবসাইটটির নির্বাহী পরিচালক নওরেজ শরীফ বলেন, “এই প্রথম আমরা এআই-এর ব্যবহার করে সঠিক পণ্য সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াকে মূল লক্ষ্য হিসেবে নিয়েছি।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ওয়েবসাইটটির বিভিন্ন ফিচার ঘুরে দেখেন এবং নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ই-কমার্স ওয়েবসাইট ‘সেলার বিডি ডট কম’-এর যাত্রা শুরু

আপডেট সময় : ১১:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬