গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতি ও ব্যবসায়ীর মৃত্যু!
- আপডেট সময় : ০৭:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতি ও ব্যবসায়ীর মৃত্যু!
গুরুদাসপুরে, (নাটোর) প্রতিনিধিঃ
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতি ও ব্যবসায়ীর মৃত্যু! পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৯) ও ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ আশিক (২৭) নামের দুই জন নিহত হয়েছেন। এ সময় আরিফুর রহমান (২৭) নামে আরো একজন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সন্ধা আনুমানিক ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পরিবার ও সহকর্মীরা।
জানা যায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে তিনজন পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলো। ঈশ্বরদীর মুন্নার মোড় নামক স্থানে পৌছালে বীপরিত দিক থেকে আসা ফরিদপুর থেকে রাজশাহীগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইসতিয়াক আহমেদ নিহত হন। পরবর্তীতে রাজশাহী নেওয়ার পথে বনপাড়া এলাকায় পৌছালে এম্বুলেন্সের মধ্যেই ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিনের মৃত্যু হয়। অপর ব্যক্তি আরিফুর রহমানকে রাজশাহী নেওয়া হয়েছে বর্তমানে সেখানেই সে চিকিৎসা নিচ্ছেন।


















