ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম

গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১; ২জনের অবস্থা আশঙ্কাজনক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১; ২জনের অবস্থা আশঙ্কাজনক!

জালাল উদ্দিন গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা:
গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১; ২জনের অবস্থা আশঙ্কাজনক! নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে তিনজন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা আপেল আহমেদ (২২) নামে একজনের করুণ মৃত্যু হয়েছে। অপর দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আপেল আহমেদ বেড়গঙ্গারামপুর লিচুর আড়ৎ এলাকার আনছার আলীর ছেলে।

এ ঘটনায় আহত দুজন হলো- মো: মেহেদী হাসান ও জিল্লুর রহমান। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে মেহেদীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, লিচু ব্যবসায়ী আব্দুল মান্নানের মোটরসাইকেল নিয়ে তার ছেলে মেহেদী হাসান,আপেল এবং জিল্লুর নাজিরপুরে যায়। নাজিরপুর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে লিচুর আড়তের মোড়ে অবস্থিত বট গাছের সাথে স্বজোরে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই চালক আপেলের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা মেহেদী এবং জিল্লুর গুরুতর জখম হয়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১; ২জনের অবস্থা আশঙ্কাজনক!

আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩