সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে আম বোঝাই পিকআপের চাপার শিশুর মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে আম বোঝাই পিকআপের চাপার শিশুর মৃত্যু!
নাটোর প্রতিনিধিঃ
গুরুদাসপুরে আম বোঝাই পিকআপের চাপার শিশুর মৃত্যু! নাটোরের গুরুদাসপুরে আম বোঝাই পিকআপের নিচে চাপা পড়ে আছিয়া নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু আছিয়া নাজিরপুর কারিগর পাড়া গ্রামের সুপারির ব্যাপারি সাইফুল ইসলামের মেয়ে।
রোববার (২৯ মে) দুপুরে উপজেলার নাজিরপুরে শিশুটি তার বাড়ির সামনে খেলা করার সময় ঘাতক পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। পিকআপটি পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে।
গুরুদাসপুর থানার ওসি মোঃ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।



















