ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই উৎপাদনে পঞ্চগড়ে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই উৎপাদনে পঞ্চগড়ে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

সদর উপজেলা পরিষদ চত্বরে ১০ স্টলে প্রদর্শিত হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উৎপাদন নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর পঞ্চগড় সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলাটির আয়োজন করা হয়।

উদ্বোধনী দিনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এবং পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদুন্নবী।

বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত জাতের বীজ, আধুনিক কৃষিযন্ত্র, সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতনতা বাড়াতে মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে স্থানীয় কৃষকরা প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষিকাজে আরও উৎসাহিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই উৎপাদনে পঞ্চগড়ে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

আপডেট সময় : ০২:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬