
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উৎপাদন নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর পঞ্চগড় সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলাটির আয়োজন করা হয়।
উদ্বোধনী দিনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এবং পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদুন্নবী।
বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত জাতের বীজ, আধুনিক কৃষিযন্ত্র, সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতনতা বাড়াতে মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে স্থানীয় কৃষকরা প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষিকাজে আরও উৎসাহিত হবেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.