ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

কিছু উপদেষ্টার চরিত্রের শেষটা দেখতে চাই- সারজিস

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিছু উপদেষ্টার চরিত্রের শেষটা দেখতে চাই- সারজিস

রাজশাহীতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধান উপদেষ্টা আর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারনা করি। কারণ দেশের জনগন উপদেষ্টা পরিষদ নয়, তার প্রতি আস্থা রেখেছিল।

সোমবার (৬ অক্টোবর) বিকালে নগরীর চেম্বার অব কমার্স ভবন অডিটরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চান জানিয়ে তিনি বলেন, কয়েক উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) করা যায়, সেটা চিন্তা করছেন। তারা যেন এই চিন্তা না করে। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের না।

উপদেষ্টাদের কারনে, বিচার, আইন শৃঙ্খলা রক্ষা, বৈদেশিক সম্পর্ক এসব ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সারজিস আলম জানিয়েছেন, ফেব্রুয়ারীর মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থান জড়িতদের (শীর্ষ পর্যায়ের উল্লেখযোগ্যদের) বিচারের রায় হলে, সেক্ষেত্রে ঘোষিত সময়ে নির্বাচনে যেতে বাঁধা নেই এনসিপির।

তিনি বলেন, বাংলাদেশে কোন ফর্মে আওয়ামীলীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ, প্রতীক, নিবন্ধন সবকিছু বাতিল করতে হবে। তা না করা হলে, আগের মতই ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে।

এর আগে তিনি, রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে চারটায় শুরুতে তিনি জেলার নেতাদের সাথে দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন। এরপর দলীয় কার্য্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন। সাড়ে পাঁচটায় মহানগর কমিটির নেতাদের সাথে সমন্বয় সভা করেন।

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কিছু উপদেষ্টার চরিত্রের শেষটা দেখতে চাই- সারজিস

আপডেট সময় : ০৫:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫