ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

কাদিরাবাদে বাউয়েটের ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ১১:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাদিরাবাদে বাউয়েটের ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৫তম অর্থ কমিটির সভা গত বুধবার (১০ সেপ্টেম্বর) সিন্ডিকেট রুমে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ২৪তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন, ২০২৫-২৬ অর্থ বছরের নির্মাণ কাজসমূহের অনুমোদন, বাউয়েটের ১ম কনভোকেশন অনুষ্ঠানের আয়োজন, ২০২৪-২৫ অর্থ বছরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর সমন্বয়কারী অফিসার, কর্ণেল গাজী মোঃ খালিদ হোসেন, পিএসসি (অব.), বাউয়েটের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), এরিয়া সদর দপ্তর বগুড়ার এএ এন্ড কিউএমজি, লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি, পদাতিক, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলাম এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ সেলিম রেজা, এসিএমএ।

সভা শেষে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া বাউয়েট-এর ক্লাসরুম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসমূহ এবং আইন ও বিচার বিভাগের মুটকোর্ট পরিদর্শন করেন। পরে একাডেমিক ভবনের দক্ষিণ প্রাঙ্গণে একটি নাকাচুয়া গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি এবং কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাদিরাবাদে বাউয়েটের ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫