ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

ওরা বাহুবলী ২২ জন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহাজাদপুরের ২২ জন বাহুবলী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওরা বাহুবলী ২২ জন!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ওরা বাহুবলী ২২ জন! ডন, সীমান্ত, কমল, তুফান, স্বাধীন, জয়দেব, সুজিত, সুশান্ত, জয়, গনেশ, কার্তিক, বাশু, কার্তিক (বড়), সুদেব, প্রদীপ, শুভ, রাহুল, গোপাল, সুনীল, নিখিল, হৃদয়, বিশা- ওরা বাহুবলী ২২ জন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার আদিবাসী পরিবারের সন্তান ওরা। অতীতে ওদের পূর্বপুরুষেরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্ন স্থানে পালকিতে বহনের কাজে নিযুক্ত থাকলেও কালের আবর্তনে সময়ের পরিধিতে বর্তমানে ওরা শাহজাদপুর পৌর এলাকায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে জীবীকা নির্বাহ করছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্টমাষ্টার’ এর রতন চরিত্রটি শাহজাদপুরের আদিবাসী পরিবারে কোন এক তরুণীকে ঘিরেই আবর্তিত বলে ওদের দাবী। ১৮৯০ সালের ২০ জানুয়ারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরে এসেছিলেন। সেই সময় কবিগুরুর সাথে হরিজন সম্প্রদায়ের আঁধা যাযাবর আদিবাসী বাগদি শশীনাথ বাগদি, অটোল বাগদি, কেদার নাথ বাগদি ও মুরালি বাগদিসহ ৯টি বাগদি পরিবারের পরিচয় ঘটে। ওদের সরলতা আর স্বকীয়তাবোধ কবিগুরুকে প্রভাবিত করে এবং কবিগুরু ওদের ভারতের বর্ধমান জেলা থেকে শাহজাদপুরে নিয়ে আসেন। ওই ৯ পরিবারকে কবিগুরু তাঁর পালকি বাহকের কাজ দেন ও বসবাসের জন্য ৩ বিঘা ১৭ শতক জমিও ওদের নামে বন্দোবস্ত দিয়েছিলেন।

বুধবার (৫ অক্টোবর) বিজয় দশমী উপলক্ষে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার প্রথমবারের মতো শাহজাদপুর পৌর এলাকার থানারঘাট করতোয়া নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য স্বেচ্ছাসেবীর দায়িত্ব অর্পণ করেন ওদের ওপর। সেই গুরুদায়িত্ব ওরা ২২ জন কাঁধে নিয়ে পৌর এলাকার প্রতিমাগুলো সযতেœ বির্সজন কাজ সম্পন্ন করেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার বলিষ্ঠ সভাপতি রতন বসাক ও বিপ্লবী সাধারন সম্পাদক মানিক সরকারসহ পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের তদারকি ও নির্দেশনায় স্বেচ্ছাসেবী ওরা বাহুবলী ২২ জন সুন্দর ও সুশৃঙ্খলভাবে ‘মা দুর্গা’সহ সকল প্রতিমাগুলোর বিসর্জন কাজ সম্পন্ন করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। আগামীতেও ওই ধারা অব্যাহত থাকবে বলে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার নেতৃবৃন্দ ও ওরা বাহুবলী ২২ জনের নিকট সকলের প্রত্যাশা!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওরা বাহুবলী ২২ জন!

আপডেট সময় : ০৩:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২