ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় জীবন রহমান, মুক্তার হোসেন হিরা ও সাইফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান ও সদর উপজেলার উত্তর আলাইপুরের ˆতয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাটোর থেকে তিন মামাতো ফুপাতো ভাই একটি মোটসাইকেলে যোগে সিংড়ার দিকে যাচ্ছিলো। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়। এ সময় আহত হয় সাইফুল নামে অপরজন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আহত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাহাবুর রহমান।

অপরদিকে, গত রাতে একই উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত

আপডেট সময় : ০৩:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬