ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুরে প্রশাসনিক জটিলতায় বিপাকে ইটভাটা শিল্প, ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

শ্রীবরদীতে সেনাবাহিনী ও পুলিশের মাদক বিরোধী অভিযান, ৩ ব্যবসায়ী আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে সেনাবাহিনী ও পুলিশের মাদক বিরোধী অভিযান, ৩ ব্যবসায়ী আটক

শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদক বিরোধী অভিযানে মাদক গাঁজা সহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ২১ মে বুধবার রাতে পৌর শহরের উত্তর বাজারস্থ সুইপার কলোনিতে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন শ্রীবরদী সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুনতাসির মহিউদ্দিন শান্ত। এসময় সুইপার কলোনির বাসিন্দা শ্রী উজ্জ্বল হরিজন ও শ্রী দিলীপ হরিজনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২ শত গ্রাম গাঁজা ও সেবনের কাজে ব্যবহৃত কল্কি উদ্ধার করা হয়। আটক করা হয় ৩ পেশাদার মাদক ব্যবসায়ীদের। আটকৃতরা হলো সুইপার কলোনির মৃত ফাকুয়া হরিজনের পুত্র শ্রী উজ্জ্বল হরিজন (৩৫) ও শ্রী দিলীপ হরিজন (৩২) এবং পূর্ব ছনকান্দা গ্রামের আলাল উদ্দিনের ছেলে পাভেল ( ৩০)কে।

পরবর্তীতে রাতেই শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,নাহিদুল হক ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা জরিমানা প্রদান করেন। রাত ১১ টায় কারাদণ্ডপ্রাপ্ত ৩ মাদক ব্যবসায়ীকে শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে সুইপার কলোনি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে দেদারছে মাদক ব্যবসা করে আসছিল স্থানীয় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদক অভিযান কে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে সেনাবাহিনী ও পুলিশের মাদক বিরোধী অভিযান, ৩ ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫