ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুরে প্রশাসনিক জটিলতায় বিপাকে ইটভাটা শিল্প, ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

রাজশাহীতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের আলুপট্টি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের স্বার্থ ও আস্থাকে উপেক্ষা করে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা দাবি করেন, নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতার। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬