ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাটোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফাইনালে লালপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতল বাগাতিপাড়ার ক্ষুদে ফুটবলাররা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর নাটোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (১৪ মে) নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লালপুর উপজেলাকে ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় দলটি।

বাগাতিপাড়া উপজেলা চ্যাম্পিয়ন হিসেবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের গ্রুপ পর্বে তারা বড়াইগ্রাম উপজেলাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরে সেমিফাইনালে নাটোর সদর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে দলটি।

ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে লালপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় ক্ষুদে ফুটবলাররা।

দলের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিজয়ের খবরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো বাগাতিপাড়া উপজেলার জন্যই গর্বের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আছমা শাহিন। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক, সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন, বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ এবং মো. কামরুল ইসলাম-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষকদের উৎসাহ এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করা হবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ০৮:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬