ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

সেলুনে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ১৮৪ বার পড়া হয়েছে

সেলুনে শোভা পাচ্ছে বুক সেলফ!

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলুনে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ!

মোহাম্মদ মাসুদ, বিশেষ প্রতিনিধিঃ
সেলুনে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ! সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে ইতোমধ্যে সারা বাংলাদেশের প্রায় শতাধিক সেলুনে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ।মূলত সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এই আয়োজন।
সোমবার (৩অক্টোবর) চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ হেডমাস্টার সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা, কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এসময় তিনিসহ আগত অতিথিরা সেলুন মালিকের পক্ষে কাউন্সিলর শৈবাল দাশের কাছে বই ও বুক সেলফ হস্তান্তর করেন।

এ সময় উদ্বোধক বলেন, মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে,যা আলোকিত মানুষ গড়তে প্রশংসনীয় ভুমিকা রাখবে। গোলাম মাওলা জসিম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ। এ সময় টিভি নাট্যনির্মাতা শাখাওয়াত শিবলী, আবৃত্তিশিল্পী আশিক আরেফিন,ব্যাংকার সাঈদুল আলম,অভিনেতা মোশাররফ হোসেন ভুইয়া পলাশ, সৌরভ পাল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যা ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেলুনে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ!

আপডেট সময় : ০৪:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২