ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

রাজশাহীতে বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি ঢুকে আহত দুই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে

রাজশাহীতে বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি ঢুকে আহত দুই!

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীতে বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি ঢুকে আহত দুই! রাজশাহীতে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের জন্য গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় চলন্ত বাসের ভিতরে বিদ্যুতের খুঁটি ঢুকে বাসের দুই যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, ওই এলাকায় সড়কের পাশে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলাকালে শ্রমিকরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। বাসটি নগরীর চৌদ্দপাই এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটির কিছু অংশ জানালার কাঁচ ভেঙে বাসের ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিলো বলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে বাসের দুইজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পর বাস চালক ও শ্রমিকরা নিজেদের মধ্যে সমঝোতা করেছেন। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি ঢুকে আহত দুই!

আপডেট সময় : ০৩:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২