ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

জেলা পরিষদ নির্বাচনে রাসিক মেয়র লিটনকে আচরণবিধির চিঠি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

রাসিক মেয়র লিটনকে আচরণবিধির চিঠি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা পরিষদ নির্বাচনে রাসিক মেয়র লিটনকে আচরণবিধির চিঠি!

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
জেলা পরিষদ নির্বাচনে রাসিক মেয়র লিটনকে আচরণবিধির চিঠি! জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চিঠিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটনকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল জলিল বুধবার এই চিঠি পাঠান। চিঠি হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়রকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, আপনি একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যেহেতু জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর বিধি ২ (১৪) অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সিটি করপোরেশনের মেয়র অন্তর্ভুক্ত রয়েছে। সেহেতু উক্ত বিধিমালার বিধি ২২ (১) অনুসারে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এমতাবস্থায়, জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) যথাযথভাবে প্রতিপালনের জন্য আপনাকে অনুরোধ করা হলো।’
এই চিঠির বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিল চিঠির বিষয়টি স্বীকার করে বলেন, আমরা নির্বাচনটিকে বিতর্কমুক্ত করতে চাই। তাই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন চিঠি হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে। আমি সেটা মেনে চলব। আমরাও চাই যে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক।’
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ছাড়াও চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র তিন প্রার্থীর মধ্যে একজন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। মেয়র খায়রুজ্জামান লিটন দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জেলা পরিষদ নির্বাচনে রাসিক মেয়র লিটনকে আচরণবিধির চিঠি!

আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২